1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 19, 2026, 9:25 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

দুবাইয়ে প্রথম ইসরাইলি মডেলের ফটোশুট

  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২০
  • 609 বার পঠিত

সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার পরে প্রথমবারের মতো দুবাইয়ে ইসরাইলের এক মডেল ফটোশুট করেছে।

জানা গেছে, গত মঙ্গলবার ইসরাইলের ফ্যাশন ব্র্যান্ড ‘ডেলটা ইসরাইল’-এর মডেল হয়ে মে টেগার ও দুবাই ভিত্তিক মডেল আনাস্তাসিয়া বানডারনকার ফটোশুট করেছেন।

এ বিষয়ে মে টগার বলেন, আমি খুবই গর্বিত যে দুবাইয়ে এসে ফটোশুট করতে পারছি। আমি প্রথম ইসরাইলি মডেল হিসেবে দুবাইয়ে ফটোশুট করছি। আমি এখানে দেশকে প্রতিনিধিত্ব করতে পেরে খুশি। আর এখানে ইসরাইলি পরিচয় দিতে নিরাপদ বোধ করছি।

অবশ্য মে টেগার ডেনমার্কের পাসপোর্ট নিয়ে দুবাইয়ে গেছেন। কারণ এখনো ইসরাইলি পাসপোর্ট নিয়ে আমিরাতে যাওয়ার বিষয়টি সিস্টেমে হালনাগাদ করা হয়নি।

‘ডেলটা ইসরাইল’-এর সিইও আনাত বোগনার বলেন, এটার মাধ্যমে আমারা দেখাতে চেয়েছি যে, শান্তি চুক্তিটি শুধু দুই দেশের শাসকদের মধ্যে হয়নি, বরং এখানেও দুই দেশে ব্যবসায়িকদের মধ্যেও হয়েছে। যার ফলশ্রুতিতে আমারা এখানে ফটোশুট করতে এসেছি।

উল্লেখ্য, সম্প্রতি আমেরিকার মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি করতে রাজি হয়। ফিলিস্তিনি সহ মুসলিম বিশ্বের অনেক দেশ এই চুক্তির তীব্র সমালোচনা করে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park