1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 29, 2026, 10:11 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

তারেক-জোবায়দা দেশে এসে আপিল করবেন: আইনজীবী

  • প্রকাশিত : বুধবার, আগস্ট ২, ২০২৩
  • 373 বার পঠিত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও তথ্য গোপনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ৯ বছর ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২ আগস্ট) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. আছাদুজ্জামানের আদালত এ রায় দেন।তবে এ রায়কে সরকারের ফরমায়েশি রায় বলছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

আইনজীবী মাসুম আহমেদ তালুকদার বলেন, এটা একটা রাজনৈতিক সাজা। সরকারের ফরমায়েশি রায়। তারেক রহমান ও জোবায়দা রহমান এ মুহূর্তে বাংলাদেশে নেই। আদালতে ছিলেন না। আমরা এ মামলায় এ দেশের আইন অনুযায়ী একদিন আপিল করবো এবং সেই আপিলে প্রমাণ করে ছাড়বো সরকারের ফরমায়েশি রায়।

তিনি বলেন, তারেক রহমান ও জোবায়দা রহমান বাংলাদেশে আসবেন। ওনারা আসার সঙ্গে সঙ্গে আমরা এ মামলায় আপিল করবো। ওনারা বাংলাদেশে নেই, তাই আপাতত আমরা আপিল করবো না।

এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল, মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park