1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 11:10 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কলকাতার বাজারে পদ্মার ইলিশ কিনতে লম্বা লাইন

  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২০
  • 391 বার পঠিত

রসনাকে তৃপ্ত করতেই মঙ্গলবার সকাল থেকে কলকাতাসহ শহরতলী এবং রাজ্যের বিভিন্ন খুচরা বাজারে দেখা মিললো বাংলাদেশের রূপালী ইলিশের। সোমবার সন্ধ্যায় পেট্রাপোল সীমান্ত দিয়ে এই বছর প্রথম বাংলাদেশের রুপালী ইলিশ ঢুকল ভারতে।

এদিন শুরু হয়েছে ১২ টন পদ্মার ইলিশ দিয়ে। আগামী এক মাস ধরেই লরি লরি ইলিশ যাবে ভারতে। প্রায় দেড় হাজার টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। সোমবার সন্ধ্যায় পেট্রাপোল সীমান্তে ইলিশ ভর্তি গাড়ি ঢুকতেই আমদানি এবং রপ্তানির সঙ্গে জড়িতদের পাশাপাশি ভারতের সাধারণ মানুষের মুখে হাঁসি চওড়া হয়েছে।
ইলিশের দামের বিষয়ে ফিস ইমপোটার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানান, পেট্রাপোল সীমান্ত দিয়ে মোট চারটি লরিতে ২০টন ইলিশ বাংলাদেশ থেকে রাজ্যে এসেছে।
মঙ্গলবার থেকে কলকাতার খুচরো বাজারে ইলিশ কিনতে পাবেন ক্রেতারা। ইলিশের দর নিয়ে তিনি জানান, ৫০০ গ্রাম থেকে এক কেজির ইলিশই এসেছে। পাইকারি বাজারে ৭০০ টাকা থেকে ১,২০০ টাকা দরে বিক্রি হওয়ার সম্ভবনা। তবে মঙ্গলবার সকাল হতে না হতেই শহর কলকাতায় এসে পৌছে যায় ৩ টন পদ্মার ইলিশ। যার মধ্যে দমদমের পাতিপুকুর বাজারে আসে ১ টন ইলিশ। ৮০০ থেকে ১২০০ গ্রাম ওজনের ইলিশের পাশাপাশি রয়েছে ছোট সাইজের ইলিশও। তবে ছোট সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা কেজি দরে।
আর একটু বড়ো সাইজের ইলিশ হলেই তা বিক্রি হচ্ছে পাইকারি দরে ১২০০ টাকা কেজি হিসাবে। তবে দাম যাই হোক না কেন, বাংলাদেশের পদ্মার ইলিশ কিনতে এদিন সকাল থেকেই কলকাতার বাজারগুলোতে ক্রেতাদের লম্বা লাইন লেগে গিয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park