1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 23, 2026, 2:00 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদে পুলিশ বক্স স্থাপন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪
  • 188 বার পঠিত

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত বিশ্ব স্থাপত্য ঐতিহ্যের স্মারক ২০১ গম্বুজ মসজিদ চত্বরে পুলিশ বক্স স্থাপিত হচ্ছে। টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসন এবং মসজিদ কমিটির যৌথ অর্থায়নে এ পুলিশ বক্স নির্মিত হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে নির্মাণ কাজের উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) নাজমুল হাসান, ওসি মো. ইমদাদুল ইসলাম তৈয়ব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক আব্দুল মোমেন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান তালুকদার হীরা, ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী  আয়েশা আখতার শিখা, ২০১ গম্বুজ মসজিদ কমিটির পক্ষে আব্দুল করিম প্রমুখ।

পরে এমপি ছোট মনির পোড়াবাড়ী-পিংনা ভায়া গোপালপুর সড়কের ঝাওয়াইল বাজার সংলগ্ন ঝিনাই নদীর উপর ২২ কোটি টাকা ব্যয়ে গার্ডার ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। জীর্ন বেইলী ব্রীজ অপসারণ করে সড়ক ও জনপথ বিভাগ এ ব্রীজ নির্মাণ করতে যাচ্ছে। এমপি ছোট মনির শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্মিত ঝাওয়াইল দাখিল মাদ্রাসার বহুতল ভবন উদ্ধোধন করেন। এ সময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park