1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 4:06 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মার্চেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া, সূচি ঘোষণা বিসিবির

  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
  • 192 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবারও ঢাকার মাঠে দেখা যাবে অ্যালিসা হিলিদের।
ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজটির সময়সূচি ঘোষণা করা হয়েছে। আজ এক বিজ্ঞপ্তিতে সময়সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আগামী ১৭ এপ্রিল ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়ার মেয়েরা।২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে আগামী ২১ মার্চ। এ ছাড়া তিন ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ
২১ মার্চ ১ম ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর
২৪ মার্চ ২য় ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর
২৭ মার্চ ৩য় ওয়ানডে সকাল সাড়ে ৯টা মিরপুর

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ
৩১ মার্চ ১ম টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর
০২ এপ্রিল ২য় টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর
০৪ এপ্রিল ৩য় টি-টোয়েন্টি বেলা ১২টা মিরপুর

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park