1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 1, 2026, 1:15 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

পাপনের জন্য ডি মারিয়ার স্বাক্ষরিত জার্সি

  • প্রকাশিত : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৪
  • 186 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: গত বছর বাংলাদেশ ঘুরে গেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গোলরক্ষক মার্টিনেজ ও ব্রাজিলিয়ান সুপারস্টার রোনালদিনহো। এই বছর মে মাসের দিকে আসার কথা রয়েছে আর্জেন্টিনার আরেক বিশ্বকাপজয়ী তারকা ডি মারিয়ার।
ডি মারিয়াকে বাংলাদেশে আনবেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। এরই মধ্যে বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের জন্য আর্জেন্টিনার একটি জার্সিতে স্বাক্ষর করেছেন ডি মারিয়া। বিষয়টি শতদ্রু দত্ত এই প্রতিবেদককে জানিয়েছেন। এ ছাড়া নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও পোস্ট দিয়েছেন।
নাজমুল হাসান পাপন মূলত ক্রিকেট সংগঠক। ক্রিকেট বোর্ডের সভাপতি আছেন এক দশকের বেশি ধরে। তবে একই সঙ্গে তিনি ফুটবলানুরাগী। বিশ্বকাপ ফুটবলের সময় ব্রাজিল সমর্থন করে থাকেন বলে জানা ঘনিষ্ঠজনদের। বর্তমানে তিনি ক্রিকেট বোর্ডের সভাপতির পাশাপাশি ক্রীড়ামন্ত্রীও। তাই মারিয়ার আসন্ন সফর উপলক্ষ্যে পাপনের জন্য বিশেষ স্বাক্ষরিত জার্সি আগেভাগেই প্রস্তুত করেছে শতদ্রু দত্ত।


গত বছরের জুলাইয়ে মার্টিনেজ ও অক্টোবরে রোনালদিনহোকে ঢাকায় এনেছিলেন ভারতের এই ক্রীড়া উদ্যোক্তা। যদিও দুই বিশ্ব তারকার আগমনে ছিল অনেক বিচ্যুতি। যা নিয়ে আলোচনার চেয়ে হয়েছে অনেক সমালোচনা। সেখান থেকে প্রাপ্ত শিক্ষা মারিয়ার আগমনে কাজে লাগাতে চান, ‘এবার বাংলাদেশে একটু বেশি সময় থাকতে পারে (ডি মারিয়া)। এবারের অনুষ্ঠান আরও সুন্দরভাবে করার পরিকল্পনা। কোনো স্টেডিয়ামে বা বড় জায়গায় হতে পারে’-জানান শতদ্রু দত্ত।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park