1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 23, 2026, 2:02 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সন্তান ও স্বজনদের বাঁচিয়ে মারা গেলেন তানজিলা নিজেই

  • প্রকাশিত : শুক্রবার, মার্চ ১, ২০২৪
  • 212 বার পঠিত

# বেইলি রোডে আগুন

পিরোজপুর প্রতিনিধি: ছয় বছরের ছেলে আরহাম, ভাইয়ের স্ত্রী লামিয়া তাবাসসুম এবং তার দুই মেয়ে আয়রা ও নাবাকে নিয়ে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বেইলি রোডের ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে খেতে যান তানজিলা এশা (৩০)। নিচে আগুন লাগার খবর পেয়ে কাচ্চি ভাইয়ের জানালা ভেঙে নিজের ছেলে ও ভাইয়ের স্ত্রী সন্তানদের আগুন থেকে বের করে দিতে পারলেও নিজে আর বের হতে পারেননি।
বেইলি রোডের ভয়াবহ আগুন মারা যান তিনি। রাতেই তানজিলা এশার খালাতো ভাই তৌকির মুজিব ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিট থেকে মরদেহ শনাক্ত করেন। নিথর তানজিলা বাড়ি ফিরেছেন লাশবাহী হিম গাড়িতে।
নিহত তানজিলা এশা পিরোজপুরের নড়াইল পাড়া এলাকার নাদিম আহমেদের স্ত্রী ও পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হ্যাপির ভাগ্নি।
নিহত তানজিলা এশার খালাতো ভাই তাহসান আহমেদ শাহিল জানান, বৃহস্পতিবার রাতে কাচ্চি ভাইয়ে খেতে যান তানজিলা তিশা। সঙ্গে ছিল তার ৬ বছরের ছেলে আরহাম। খালাতো ভাই তানভীর মুজিবের স্ত্রী লামিয়া তাবাসসুম ও তার দুই মেয়ে আয়রা ও নাবা। তিনি বাকিদের সেই আগুন থেকে বাঁচাতে পারলেও নিজে পারেননি। তার লাশ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। আজ আসর নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park