1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 5:29 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ভাসানচর অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে : পলক

  • প্রকাশিত : শনিবার, মার্চ ২, ২০২৪
  • 178 বার পঠিত

নোয়াখালী জেলা প্রতিনিধি: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ভাসানচর বর্তমানে মানুষের বসবাসের উপযোগী হয়ে উঠার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবেও গড়ে উঠছে। বঙ্গবন্ধুকন্যার এই স্বপ্ন ও প্রকল্প বাস্তবায়নে যারা কাজ করছেন তারা সত্যিই প্রশংসার দাবিদার।
শুক্রবার (১ মার্চ) বেলা ১২টার দিকে ভাসানচরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক আরো বলেন, সৃজনশীল-সৎ-সাহসী ও দূরদর্শী নেতৃত্বে সব বাঁধাকে জয় করে অসম্ভবকে সম্ভব করে বিগত ১৫ বছর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। একইভাবে এই ভাসানচর প্রকল্পটা শুরু করার পর অনেকেই বলেছিলো এটা একটা অসম্ভব কল্পনা। সেই অসম্ভব কল্পনাকেই বাস্তবে সফল বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আধুনিক সব কানেক্টিভিটি, বিদ্যুৎ, টেলিকমিউনিকেশন সংযোগ এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ সব নাগরিক সুবিধা ভাসানচরে এখন পাওয়া যাচ্ছে এবং এখানে বর্তমানে প্রায় ৪০ হাজার লোক বসবাস করছে।
জানা গেছে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম থেকে স্পিডবোটের মাধ্যমে ভাসানচরে আসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পরবর্তীতে সাংস্কৃতিক সন্ধ্যায় উপভোগ শেষে রাতে ভাসানচরে বাংলাদেশ নৌবাহিনীর মেরিন জেটি পরিদর্শন এবং মতবিনিময় করেন।
শুক্রবার (১ মার্চ) সকালে ভাসানচরে ইউএনএইচসিআর এর হেড অব ফিল্ড অফিস গালিয়া গুয়েভাসহ অন্যান্য এনজিও প্রতিনিধির সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এরপর আইওএমের সহযোগিতায় প্রত্যাশী এনজিওর উদ্যোগে বাস্তবায়িত হস্তশিল্পের প্রশিক্ষণ কার্যক্রম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল, ভেটেনারি ক্লিনিক ও মাল্টিপারপাস ভবনে বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন।
এসময় ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের দায়িত্ব পালনকারী অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের (আরআরআরসি) উপসচিব মো. মাহফুজার রহমান, নৌবাহিনীর ভাসানচর ক্যাম্পের নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট সাজ্জাদ, নোয়াখালী জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) জালাল উদ্দীন, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) মো. আমান উল্যাহ, ভাসানচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নোয়াখালী জেলা প্রশাসনের উপপরিচালক (স্থানীয় সরকার) জালাল উদ্দীন ঢাকা পোস্টকে বিষয়গুলো নিশ্চিত করেন।
তিনি বলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মহোদয় পুরো ভাসানচর পরিদর্শন করেছেন। তিনি একাধিক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন এবং ব্র্যাক ও প্রত্যাশী পরিচালিত লাইভিহুড কার্যক্রম, বর্জব্যবস্থাপনা কার্যক্রম, সরকারি ২০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতাল এবং বিশ্বখাদ্য কর্মসূচি পরিচালিত ই-ভাউচার শপের কর্মসূচি পরিদর্শন করেন। তিনি সব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভাসানচর পরিপাটি ও থাকার উপযোগী বলে মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park