1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 26, 2026, 7:18 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

গুলশানে ভবন থেকে পড়ে স্পেন দূতাবাসের কর্মকর্তার মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, মার্চ ৩, ২০২৪
  • 192 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানের পিংক সিটির বিপরীতের একটি ভবন থেকে পড়ে স্পেন দূতাবাসের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন। নিহত কর্মকর্তার নাম ইসমাইল গিল সেরানো।
রোববার (৩ মার্চ) দুপুরের দিকে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহিনুর রহমান বলেন, আজ (রোববার) দুপুরের দিকে স্পেন দূতাবাসের ওই কর্মকর্তার মৃত্যু হয় পিংক সিটির বিপরীতে থাকা একটি ভবনের ছাদ থেকে পড়ে। আমাদের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা হতে পারে।
নিহত ব্যক্তি মানসিক বিকারগ্রস্ত ছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন, ইসমাইল গিল সেরানো স্পেন দূতাবাসের একজন কর্মকর্তা। তিনি মানসিক বিকারগ্রস্ত ছিলেন। এর আগে তিনি মানুষজনকে বিনা কারণে মারধর করেছেন। তার এসব ঘটনার বিষয়ে অনেকে ৯৯৯ এর মাধ্যমে আমাদের ফোন করে অভিযোগও জানিয়েছিল। মরদেহ এখন ঘটনাস্থলে আছে। মরদেহের সুরতহাল করা হচ্ছে। সুরতহাল শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park