1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 25, 2026, 1:19 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আগুনের ঘটনাগুলো খতিয়ে দেখা উচিত : তারিক আহমেদ সিদ্দিক

  • প্রকাশিত : মঙ্গলবার, মার্চ ৫, ২০২৪
  • 259 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দেশের বিভিন্ন স্থানে আগুনের ঘটনাগুলো খতিয়ে দেখা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।
মঙ্গলবার (৫ মার্চ) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের তৃতীয় দিনের প্রথম কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বারবার অগ্নিকাণ্ড, এটা কী আপনারা ষড়যন্ত্র হিসেবে নিচ্ছেন কি না? জবাবে মেজর জেনারেল বলেন, এটাই আমি বলেছি ডিসি সাহেবদের। আমরা এসব ব্যাপারে ইনভল্ভ হই না, আমরা শুধু উদ্ধার কাজে ইনভল্ভ হই। ওই যে খুঁজে বের করা, খতিয়ে দেখা, উড়িয়ে দেওয়া যায় না। যদিও এ মৌসুমটা শুকনো মৌসুম সেজন্যই সাধারণত হয়।
‘তবু এটা দেখা উচিত। খতিয়ে দেখা মানে কি এটা ষড়যন্ত্রের জন্য শুধু না, যে শিথিল জায়গাগুলো আছে, ওগুলোকে শক্ত করা, যাতে করে ওটা আর না হতে পারে।’
ক্রস বর্ডার কিলিং নিয়ে এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক বলেন, ক্রস বর্ডার কিলিং তো এটা আসলে এটা কোনো পরিকল্পিত কিছু না। এক্ষেত্রে দুই পক্ষেরই দোষ থাকে। আমাদেরও দোষ, বর্ডারের ওই পাশের ওদেরও দোষ।
তিনি বলেন, এটা কিলিং না কিন্তু ইনসিডেন্ট বলতে পারেন। এখানকার স্মাগলাররা যায়। তারা কতটা সাহসী…আমার মনে হয় মাঝে মাঝে এদেরকে আর্মিতে রিক্রুট করে নেই। কারণ এরা আসলেই এত রিস্ক নিয়ে যায়, আমি জানি যত ইন্ডিয়ান বিএসএফ আছে ওরা রীতিমতো আমাদের স্মাগলারদের ভয় পায়। অনেক সময় তারা আক্রমণ করে বসে বিএসএফকে, তখন তো তারা গুলি করতে বাধ্য হয়। আমাদের পক্ষ থেকেও যেমন গুলি চালানো হয় মাঝে মাঝে।
বর্তমানে বর্ডার হাটের ওপর জোর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন অবস্থা আমাদের খুবই ভালো।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park