1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 23, 2026, 2:02 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সমস্ত হাসপাতালের একই অবস্থা, মাটিতে রোগী: স্বাস্থ্যমন্ত্রী

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪
  • 208 বার পঠিত

জেলা প্রতিনিধি, সিলেট: স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, গ্রামে-গঞ্জে ফার্মেসিতে অবৈধ চিকিৎসা ও ডাক্তারদের দৌরাত্ম্য বন্ধ করা স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার দায়িত্ব না। সেখানকার এমপি, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা আছে। তারা যদি এ সকল জায়গা পরিদর্শন করে চিহ্নিত করে আমাদের প্রতিবেদন দেন, আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারব।
বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওসমানী মেডিকেলে আমি আগেও এসেছি। তবে আজকে আসছি অন্য একটি দায়িত্ব নিয়ে। যা দেখলাম তাতে সমস্ত হাসপাতালের যে অবস্থা একই অবস্থা এখানেও, মাটিতে রোগী। আমি যেটা সমস্যা চিহ্নিত করতে পেরেছি সেটা হচ্ছে, আমাদের এখানে জনবলের অভাব বিভিন্ন উপজেলাতে।
তিনি বলেন, আমরা যদি উপজেলাগুলোতে ঠিকমতো চিকিৎসাসেবা দিতে পারি, তাহলে মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে রোগীদের মাটিতে শুয়ে থাকতে হবে না। এই সমস্যা একদিনে সমাধান করা সম্ভব হবে না। আমি চেষ্টা করছি পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধান করতে।
এক প্রশ্নের জবাবে সিলেটে চলমান বিভিন্ন প্রকল্পের ধীরগতি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এইগুলা আমি জানি। এইগুলা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা যায় তার ব্যবস্থা আমি করব।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park