1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 6:02 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ওমরাহ করলেন জামালরা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মার্চ ৭, ২০২৪
  • 206 বার পঠিত

জ্যেষ্ঠ প্রতিবেদক: চলতি মাসেই (মার্চ) ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। যার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ফুটবল দল বর্তমানে সৌদি আরবে রয়েছে। সেখানে জামাল ভূঁইয়ারা ক্যাম্প করছেন মক্কার নিকটবর্তী তায়েফ শহরে। চারদিন অনুশীলনের পর আজ (বৃহস্পতিবার) ছুটি পেয়েছেন ফুটবলাররা।
ছুটির দিনে সৌদিতে অবস্থানরত বাংলাদেশ দলের খেলোয়াড়রা ওমরাহ পালন করেছেন। ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াডের চার জন বাদে ২৪ জন মুসলিম ফুটবলার। তারা সবাই ওমরাহ পালন করেছেন। ফুটবলারদের সঙ্গে ছিলেন কোচিং স্টাফ, ম্যানেজমেন্টের মুসলিম কর্মকর্তারাও। বাংলাদেশ ফুটবল দল গত বছরও সৌদি আরবে ক্যাম্প করেছেন। ওই সময়ও সৌদি ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ওমরাহ করেছিলেন ফুটবলাররা।
আগামীকাল থেকে আবার অনুশীলন কার্যক্রম শুরু হবে জাতীয় ফুটবল দলের। ১৭ মার্চ সৌদি থেকে কুয়েতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ২১ মার্চ বিশ্বকাপ বাছাইয়ে কুয়েতে ফিলিস্তিনের বিপক্ষে লড়তে হবে জামালদের।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park