1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 2:06 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ছয় মাস পর শুটিংয়ে মিম, নায়ক তাহসান

  • প্রকাশিত : মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২০
  • 579 বার পঠিত

বিনোদন ডেস্ক : করোনার কারণে দীর্ঘ ছয় মাস ঘরবন্দী হয়ে ছিলেন। আর সবার মতো তারও ভয় আর শংকায় কেটেছে দিন। অবশেষে সবকিছু স্বাভাবিক হচ্ছে। প্রাণ ফিরে আসছে শোবিজেও। পুরোদমেই চলছে নাটক-সিনেমার শুটিং। গতকাল ২১ সেপ্টেম্বর ঘোষণা এসেছে, সবকিছু অনুকূলে থাকলে ১৬ অক্টোবর থেকে খুলবে সিনেমা হল।

এমন সুখবরের মুখেই শুটিংয়ে ফিরলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। তিনি গণমাধ্যমকে বলেন, ‘প্রায় ছয় মাস পর শুটিং করছি। অভিজ্ঞতাটা একেবারেই অন্যরকম। ভয় কাজ করছে আবার ভালোও লাগছে সেই পুরনো দিনগুলোতে ফিরতে পেরে। এতদিন বাসায় থেকে থেকে সবকিছুতেই একটা আলস্য চলে এসছিলো।’

তিনি জানিয়েছেন, ২১ সেপ্টেম্বর থেকে ‘হ্যালো বেবী’ শিরোনামের একটি নাটকের শুটিং শুরু করেছেন তিনি। এটি নির্মিত হচ্ছে ভালোবাসা দিবসের জন্য। পরিচালক কাজল আরেফিন অমি। এখানে মিমের নায়ক হিসেবে দেখা যাবে তাহসান খানকে।

পাশাপাশি মিম খবর দিলেন শিগগিরই নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন তিনি। একটি ওয়েব ফিল্মেও কাজের কথা হচ্ছে। ব্যাটেবলে মিললে চলতি বছরেই এগুলোর কাজ শুরু করবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park