1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 24, 2026, 2:47 pm
সংবাদ শিরোনাম :

খালেদের বোলিং নৈপুন্যে প্রথম সেশন বাংলাদেশের

  • প্রকাশিত : Friday, March 22, 2024
  • 277 বার পঠিত

স্পোর্টস ডেস্ক : পেসার খালেদ আহমেদের বোলিং নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম সেশনে দাপট দেখিয়েছে  বাংলাদেশ। টস হেরে ব্যাট করতে নামা শ্রীলংকা প্রথম সেশন শেষে ২২ ওভারে ৫ উইকেটে ৯২ রান করেছে। খালেদ ২৩ রানে ৩ উইকেট নেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্বান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ব্যাটিংয়ে নেমে খালেদ তোপে পড়ে ৪১ রানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। দুই ওপেনার নিশান মাদুশকাকে (২) ও দিমুথ করুনারতœকে (১৭) এবং তিন নম্বরে নামা কুশল মেন্ডিসকে (১৬) ফেরান  খালেদ।
খালেদ তোপের পর অ্যাঞ্জেলো ম্যাথুজ ৫ রানে রান আউট এবং দিনেশ চান্ডিমালকে ৯ রানে ফেরান  আরেক পেসার শরিফুল ইসলাম। এতে ৫৭ রানে ৫ উইকেট হারায় শ্রীলংকা।
এরপর বাংলাদেশ বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তোলেন শ্রীলংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিস। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৩৫ রান তুলে মধ্যাহ্ন-বিরতিতে যান  তারা। ধনাঞ্জয়া ২৫ ও কামিন্দু ১১ রানে অপরাজিত আছেন।
বাংলাদেশের খালেদ ২৩ রানে ৩টি ও শরিফুল ৩৪ রানে ১টি উইকেট নেন। অভিষেক টেস্ট খেলতে নামা পেসার নাহিদ রানা ৬ ওভারে ৩১ রান দিলেও, এখনও উইকেটের দেখা পাননি।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park