1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 24, 2026, 1:09 pm
সংবাদ শিরোনাম :

কোপা আমেরিকায় নতুন প্রতিপক্ষ পেল ব্রাজিল-আর্জেন্টিনা

  • প্রকাশিত : Monday, March 25, 2024
  • 344 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ আমেরিকা ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্ট কোপা আমেরিকার কাউন্ট ডাউন চলছে। এবারের আসর শুরু হতে তিন মাসেরও কম সময় বাকি। প্রায় ছয় মাস আগেই কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলেও, এতদিন ব্রাজিলআর্জেন্টিনার দুটি প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। অবশেষে জানা গেল বিশ্ব ফুটবলের এই দুই পরাশক্তির নতুন দুই প্রতিপক্ষ দলের নাম। কানাডা কোস্টারিকা কোপা আমেরিকার বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে।

শনিবার দেশ দুটি কোপা আমেরিকায় খেলার যোগ্যতা অর্জন করেছে বলে জানিয়েছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। কানাডা ও কোস্টারিকা কনক্যাকাফ প্লে-অফের শীর্ষ দুই দল। যা তাদের কোপা আমেরিকায় খেলার সুযোগ করে দিয়েছে। গ্রুপ অব ডেথখ্যাত ‘এ’–তে পড়েছে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল মহাদেশীয় দুই দেশ পেরু এবং চিলি। সর্বশেষ দল হিসেবে ওই গ্রুপে যুক্ত হয়েছে উত্তর আমেরিকার দেশ কানাডা।

অন্যদিকে, তুলনামূলক সহজ গ্রুপ ‘ডি’–তে ব্রাজিল পড়ে কলম্বিয়া এবং প্যারাগুয়ের সঙ্গে। ওই গ্রুপের শেষ প্রতিপক্ষ হিসেবে নতুন করে যুক্ত হয়েছে কোস্টারিকা। হুন্ডুরাসকে ৩-১ গোলে হারিয়ে কোস্টারিকা কোপা আমেরিকার মূল পর্ব নিশ্চিত করেছে। একইভাবে প্লে-অফের শেষ ম্যাচে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে ২-০ গোলে হারায় কানাডা।

২০২৬ বিশ্বকাপের কথা মাথায় রেখে ৪৮তম কোপা আমেরিকার আসর বসছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ল্যাটিন আমেরিকার ১৪টি দেশের সঙ্গে যুক্ত হয়েছে কনকাকাফ অঞ্চলের দুই দল কানাডা ও কোস্টারিকা। আগামী ২০ জুন আসরের উদ্বোধনী ম্যাচে নতুন করে আসা কানাডার মোকাবিলা করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এছাড়া ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার মুখোমুখি হবে ২৪ জুন।

ঘোষিত ফিক্সচার অনুযায়ী, ২০২৪ সালের কোপা আমেরিকার আসর চলবে ২৬ দিন। গ্রুপ পর্ব হবে ২০ জুন থেকে ২ জুলাই। উদ্বোধনী ম্যাচ খেলবে আর্জেন্টিনা এবং প্লে-অফ পেরিয়ে আসা কানাডা। এরপর ৪ থেকে ৬ জুলাই কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল হবে ৯ ও ১০ জুলাই। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ১৩ জুলাই। আর ১৪ জুলাই হবে ফাইনাল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park