1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 24, 2026, 8:13 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

শিক্ষক বলেছিলেন ‘নট ফিট ফর ঢাবি’, সেই অথৈ সি ইউনিটে প্রথম

  • প্রকাশিত : শনিবার, মার্চ ৩০, ২০২৪
  • 208 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী অথৈ ধর। বেড়ে ওঠা চট্টগ্রামেই। চট্টগ্রাম শহরের অনেক জায়গার চেয়ে পিছিয়ে থাকা দক্ষিণ কাট্টালীর বাসন্তী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন তিনি। সেই অথৈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন। এই অভাবনীয় সাফল্যে খুশি তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অথৈ ধর বলেন, আমার অনেক ভালো লাগছে। রেজাল্ট ভালো হবে সেটা জানতাম, কিন্তু প্রথম হব সেটি চিন্তা করিনি। আমার টার্গেট ছিল এক থেকে ১০ এ থাকার।

অথৈ ধর বলেন, একটি সমস্যা নিয়ে আমার এক শিক্ষকের কাছে গিয়েছিলাম। তিনি তখন বলেছিলেন, ‘ইউ আর নট ফিট ফর ঢাবি।’ এই কথাটা আমাকে অনেক হিট করেছিল। এরপর থেকে আমি নিজেকে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত করি।

পড়াশোনার কৌশল সম্পর্কে অথৈ বলেন, ‘পরিকল্পিত পড়াশোনা করছি। নিজেকে যাচাই করার জন্য অনেক প্রি এক্সামে অংশ নিয়েছি, যা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। যে টপিকগুলো থেকে প্রশ্ন হয়, সেগুলো ছাড়া বাড়তি কিছু পড়িনি। কোশ্চেন ব্যাংক সলভ করে টপিকগুলো নিয়ে ধারণা নিয়েছি।’

অথৈর মা বলেন, ‘আমার মেয়ে এতো বড় সাফল্য পাবে চিন্তাও করতে পারছি না। প্রথম আমার বিশ্বাস হয়নি।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে প্রথম হয়েছেন অথৈ ধর। তার সর্বমোট প্রাপ্ত নম্বর ১০৫.৫০। ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ৩২০৩৪৫১। তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী। তার পরীক্ষা অঞ্চল ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ দেশের ৮ বিভাগীয় শহরে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ব্যবসায় শিক্ষা ইউনিট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৪ হাজার ৩৬৭ জন শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park