1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
September 22, 2026, 11:31 am
সংবাদ শিরোনাম :

চট্টগ্রামে চাঁদাবাজ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিত : Friday, April 5, 2024
  • 265 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (৫ এপ্রিল) র‍্যারেব পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার ৬ জন হলেন— মো. মিজান (২৪), মো. জমির (৪৫), মো. জাকির হোসেন (২৭), মো. মঞ্জু মিয়া (২৮), মো. আক্তার কামাল (৪৮) ও মো. শুভ হাসান (৩৭)।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, নগরীর বাকলিয়া থানাধীন শাহ্ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় সিএনজি স্ট্যান্ড থেকে চাঁদা আদায় ও ড্রাইভারদের মারধর করার বিষয়টি আমরা জানতে পারি। এরপর ওই এলাকা থেকে চাঁদাবাজ চক্রের ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park