1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 31, 2026, 2:04 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সোমালি জলদস্যুরা ছিনতাইকৃত বাংলাদেশী জাহাজসহ ক্রুদের মুক্তি দিয়েছে

  • প্রকাশিত : রবিবার, এপ্রিল ১৪, ২০২৪
  • 190 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সোমালি জলদস্যুরা ছিনতাইকৃত বাংলাদেশী পণ্যবাহী জাহাজ এমভি আবদুল্লাহ এবং এর ২৩ ক্রু সদস্যকে ৩২ দিন জিম্মি রাখার পর ছেড়ে দিয়েছে। জাহাজটির মালিক কেএসআরএম কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত একথা জানিয়েছেন।

তিনি সর্বশেষ অগ্রগতির বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, জলদস্যুদের সাথে আলোচনা সফলভাবে শেষ হওয়ার পর জাহাজ ও ক্রুদের ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, বোর্ডে থাকা ২৩ জন ক্রু নিরাপদে আছেন এবং তাদের আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন। তারা সকলেই সুস্থ্য আছেন।
১২ মার্চ সোমালি জলদস্যুদের একটি দল কেএসআরএম গ্রুপের মালিকানাধীন বাংলাদেশী পতাকাবাহী জাহাজটি হাইজ্যাক করে। এ সময় জাহাজটি মোজাম্বিকের মাপুতো থেকে সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়াতে কয়লা নিয়ে যাচ্ছিল।
জলদুস্যরা জাহাজটিকে ছেড়ে দেয়ার পর এটি কার্গো খালাসের জন্য সংযুক্ত আরব আমিরাত বন্দরের পথে রওয়ানা দেয়।
এক সপ্তাহের মধ্যে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের বন্দরে পৌঁছাতে পারে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park