1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 12:57 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

অফার পেয়েছি, চ্যালেঞ্জিং মনে হলেই কাজ করব: জেফার

  • প্রকাশিত : মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
  • 266 বার পঠিত

বিনোদন ডেস্ক: চাঁদরাতে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ওয়েব ফিল্ম ‘লাস্ট ডিফেন্ডার অব মনোগামী’। চরকি অরিজিনাল ফিল্মে অভিনয় করে সাড়া ফেলেছেন জেফার রহমান ও চঞ্চল চৌধুরী। মনোগামী নিয়ে চলছে আলোচনা-সমালোচনাও। অভিষেক কাজে এমন সাড়া মেলায় খুশি গায়িকা থেকে নায়িকা বনে যাওয়া জেফার।

বেসরকারি চ্যানেল দেশ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন বর্তমান ও ভবিষ্যৎ-পরিকল্পনার কথা।

জেফার বলেন, মনোগামীর অনেক আগে থেকেই অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু করা হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত সেটা বাস্তবে ঘটায় মোস্তফা সরয়ার ফারুকী ভাই।

জেফার আরও বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমার ফ্যামিলি থেকে শুরু করে বাইরের মানুষ—সবাই খুবই প্রশংসা করছে। এটা অবশ্যই ভালো লাগছে, যেহেতু আমি অভিনেত্রী না। এটা আমার প্রথম কাজ এবং সেটাতে যখন ভালো প্রশংসা পাচ্ছি, তখন আমার আরও ইচ্ছা করছে, আরও অভিনয় করতে চাই।

যেহেতু নার্ভাস ছিলাম, মানুষ কী বলবে? খারাপ হবে নাকি? কিন্তু এখন যখন সবাই বলছে, “না, তোমাকে দেখে মনেই হয়নি তুমি অভিনয় করেছ এই প্রথমবার।” অবশ্যই সেটা আমার খুব ভালো লাগছে।’

সংগীতশিল্পীর মতে, ‘আমি একজন সংগীতশিল্পী। আমাকে মানুষের সংগীতশিল্পী হিসেবেই চিনতে হবে। সেই জায়গায় আমি সফল। আমাকে সংগীতশিল্পী হিসেবেই প্রথমে মানুষ চেনে। এখন অভিনয়, এটা একটি নতুন ফিল্ড।জেফার রহমান। শিল্পীর ইনস্টাগ্রাম থেকে

মিউজিকের মতোই এখানেও আমি কাজ করতে চাই। নতুন অফার পেয়েছি। কিন্তু নিয়মিত কাজ করব না। আমি অনেক বেছে বেছে কাজ করব। কোনো চরিত্র যখন চ্যালেঞ্জিং মনে হবে, ঠিক তখনই আমি সেই কাজটা করব।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park