1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 24, 2026, 10:15 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

স্টকহোমে সুইফটের কনসার্টে উন্মাদনা

  • প্রকাশিত : সোমবার, মে ২০, ২০২৪
  • 201 বার পঠিত

বিনোদন ডেস্ক: মার্কিন সংগীতশিল্পী টেলর সুইফটকে নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। ইউরোপ থেকে এশিয়া—গানের জাদুতে পুরো দুনিয়াকে বশ করেছেন এই সংগীত তারকা।
সুইফটের কনসার্টের একটি টিকিটের জন্য তীর্থের কাকের মতো অপেক্ষায় থাকেন অনুরাগীরা। সুইফটকে সরাসরি শোনার সুযোগ পাওয়াকে জীবনের স্মরণীয় ঘটনা হিসেবে বিবেচনা করেন অনেকে।

সুইফটের ‘দ্য ইরাস ট্যুর’-এর ৮৯তম কনসার্ট ছিল সুইডেনের স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায়। গত শনিবার সুইফটকে শুনতে স্টেডিয়ামটি কানায় কানায় পূর্ণ ছিল। স্টেডিয়ামটির ধারণক্ষমতা ছিল ৬০ হাজারের মতো।
স্টেডিয়ামভর্তি শ্রোতাদের সামনে ‘গিলটি অ্যাজ সিন’ গানটি ধরলেন সুইফট। গানের তালে উল্লাসে ফেটে পড়েন শ্রোতারা। গত ১৯ এপ্রিল সুইফটের নতুন অ্যালবাম দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট অ্যালবামের গানটি এবারই প্রথম কোনো কনসার্টে পরিবেশন করলেন সুইফট।

গানটি গাওয়ার আগে সুইফট বলেন, ‘দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট অ্যালবাম থেকে আমার প্রিয় একটি গান গাইতে চাই। গানটি এর আগে কখনোই কনসার্টে গাইনি।’
সুইফট জানান, স্টকহোমে এর আগে কোনো কনসার্ট করেননি, এটিই তাঁর প্রথম শো। শ্রোতাদের উন্মাদনা তাঁকে অভিভূত করেছে।
এর বাইরে ১৯৮৯ অ্যালবামের ‘সে ডোন্ট গো’, ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ও ‘ক্লিন’ গানের ম্যাশআপ করেছেন এই গায়িকা। অ্যালবামটি ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল।
কনসার্টের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমেও সুইফটের পরিবেশনা নিয়ে চর্চা চলছে।

৩১ গানের অ্যালবাম দ্য টর্চার্ড পোয়েটস ডিপার্টমেন্ট প্রকাশের পরপরই ঝড় তুলেছেন সুইফট। একের পর রেকর্ড ভেঙে চলেছেন এই তারকা।
আগামী ২১ জুন প্রকাশের অপেক্ষায় থাকা তরুণ মার্কিন গায়িকা গ্রেসি আব্রামসের দ্য সিক্রেট অব আস অ্যালবামে ‘আস’ গানেও সুইফটকে শোনা যাবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park