1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 29, 2026, 11:37 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেন শাহরুখ, থাকবেন আইপিএলের ফাইনালে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, মে ২৩, ২০২৪
  • 228 বার পঠিত

বিনোদন ডেস্ক: হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর বর্তমানে সুস্থবোধ করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন তিনি। ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

শাহরুখের হাসপাতালে ভর্তি হওয়া প্রসঙ্গে গণমাধ্যমে কথা বলেছেন সহ-অভিনেত্রী জুহি চাওলা। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকেই শাহরুখ ভালো বোধ করছিলেন না। তবে বুধবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে।

জুহি বলেন, ‘আশা করি সে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এবং আইপিএলের ফাইনালে গ্যালারিতে থেকে দলের হয়ে গলা ফাটাবেন।’

এর আগে গত মঙ্গলবার (২১ মে) কলকাতা নাইট রাইডার্সের খেলা দেখতে আহমেদাবাদে হাজির হয়েছিলেন কিং খান। গ্যালারিতে বসেই পুরো ম্যাচ উপভোগ করেন তিনি। কিন্তু ৪৫ ডিগ্রি তাপমাত্রায় ম্যাচ শেষে হোটেলে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন শাহরুখ। এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে।

শাহরুখের হাসপাতালে ভর্তি হওয়ার খবরে মুম্বাই থেকে আহমেদাবাদে ছুটে আসেন তার স্ত্রী গৌরৗ। সংবাদ সংস্থা এএনআই-এর এক ভিডিওতে দেখা যায়, হাসপাতালের সামনে দাঁড়ানো বিএমডব্লিও একটি গাড়ি থেকে নেমেই দ্রুতগতিতে হেঁটে হাসপাতালে ঢুকেন গৌরী খান।

এদিন হাসপাতালে শাহরুখকে দেখতে হাজির হন অভিনেত্রী জুহি চাওলা ও তার স্বামী জয় মেহতা। কলকাতা নাইট রাইডার্সে এই দম্পতির অংশিদারিত্ব রয়েছে। এছাড়া দীর্ঘ সময় ধরে শাহরুখ খানের বন্ধু হিসেবে পরিচিত জুহি।

কেডি হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানিয়েছে, ডিহাইড্রেশনের কারণে মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন কিং খান। এরপর বুধবার দুপুরে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার আইপিএলের প্রথম প্লে-অফে স্টেডিয়ামে শাহরুখের সঙ্গে উপস্থিত ছিলেন কন্যা সুহানা ও পুত্র আব্রাম। ছিলেন অনন্যা পাণ্ডে এবং শানায়া কাপূরও। মাঠে বসে দলের জয় উপভোগ করেন তারা।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park