1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 27, 2026, 2:21 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

কানে সেরা অভিনেত্রী হয়ে প্রথম প্রতিক্রিয়ায় যা বললেন অনসূয়া

  • প্রকাশিত : রবিবার, মে ২৬, ২০২৪
  • 210 বার পঠিত

বিনোদন ডেস্ক: কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন কলকাতার অভিনেত্রী অনসূয়া সেনগুপ্ত।দ্য শেমলেসসিনেমার জন্য পুরস্কার পেয়েছেন তিনি। 

কানে সেরা হওয়ার তাৎক্ষণিক অনুভূতি জানিয়ে অভিনেত্রী বলেন, এই মুহূর্তে আমি আনন্দে বিহ্বল। আমাকে কিছুটা সময় দিন। বাড়ি ফেরার আগে এর বেশি কিছু বলতে পারছি না। আশা করি বুঝবেন। খুব শিগগিরিই একটা সাংবাদিক সম্মেলন হবে। তখন অনেক কিছু বলব। নিজের অনুভূতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে মুখিয়ে রয়েছি।

উইলিয়াম ডালরিম্পলের ‘নাইন লাইভস’-এর আদলে তৈরি ‘দ্য শেমলেস’ সিনেমায় দুরন্ত অভিনয়ের জন্যই কান চলচ্চিত্র উৎসবের ‘আন সার্টেন রিগার্ড’ বিভাগের সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অনসূয়া। কলকাতার এই মেয়ে পড়াশোনা করেছেন ইংরেজি সাহিত্য নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

মুম্বাইয়ে মূলত প্রোডাকশন ডিজাইনারের কাজ করেন অনসূয়া সেনগুপ্ত, থাকেন গোয়ায়। পরিচালক কিউ-এর মাধ্যমে বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যানটিন বোঁজ্যনভের সঙ্গে তার আলাপ হয়। অনসূয়ার আঁকা দেখে মুগ্ধ হন পরিচালক।

এক সাক্ষাৎকারে পরিচালক বলেন, আমার আর অনসূয়ার বন্ধুত্ব তার আঁকার জন্য। আমি ওর ছবিগুলো যত দেখেছি, নিজের সিনেমার চরিত্রকে চোখের সামনে দেখতে পেয়েছি। এর মধ্যে কিন্তু বেশ কয়েকজন প্রতিভাবান ও জনপ্রিয় অভিনেত্রী এই চরিত্র করতে আগ্রহী ছিলেন। নাম বলব না। তবে অনসূয়ার মধ্যে এমন কিছু একটা ছিল যাতে আমার বিশ্বাস ছিল যে এই চরিত্রে ওই সবচেয়ে বেশি উপযুক্ত।

এর আগে অনসূয়া অভিনয় করেছিলেন অঞ্জন দত্তর ‘ম্যাডলি বাঙালি’ সিনেমায়। সেই সিনেমাতে আবার ছিলেন অপরাজিতা আঢ্য। প্রাক্তন সহ-অভিনেত্রীর এই সাফল্যে গর্বিত অপরাজিতা।

অভিনেত্রী বলেন, অনেকদিন বাদে কোনো বাঙালির পুরস্কার। অনসূয়ার সঙ্গে কাজ করেছিলাম। সে অনেক দিন আগের কথা। অতটা ভালো করে মনে নেই। বুলগেরিয়ান পরিচালক কনস্ট্যানটিন বোঁজ্যনভের সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছে সে। এ বিরাট পাওয়া। বাঙালিরা তো খুব কম পায়! বাঙালির যা প্রতিভা সেই তুলনায় স্বীকৃতি কম।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park