1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 20, 2026, 7:29 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

শিবগঞ্জে ভারতীয় ভেজাল ওষুধসহ গ্রেফতার ৯

  • প্রকাশিত : সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২০
  • 464 বার পঠিত

দুরবীন অনলাইন ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ভেজাল ওষুধসহ ৯ ড্রাগ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার বিকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম ও সহকারী পরিচালক ড্রাগ প্রশাসন ফুয়ারা ইয়াসমিনের উপস্থিতিতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আরগাড়া হাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

র্যাব ৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, আটককৃতরা হলো- জেলার গোমস্তাপুর উপজেলার মো. জিল্লুর রহমানের ছেলে মো. জনি (৩০), মকবুল হোসেনের ছেলে মো. তোহরুল ইসলাম (৫৫), লিয়াকত আলীর ছেলে মো. মহিশ উদ্দিন (৫২), মো. জোবদুল হকের ছেলে মো. জাহাংগীর (৪০), ভোলাহাট উপজেলার আ. সাত্তারের ছেলে মো. মুখতার আলী (৪৫), শিবগঞ্জ উপজেলার শুকুর আলী মণ্ডলের ছেলে মো. জাহান আলী (৬০), সৈয়দ গোলাম মোক্তাদারের ছেলে সৈয়দ গোলাম মোর্তুজা (৪০), আব্দুর রহমানের ছেলে মো. মনিরুল ইসলাম (৪৩) ও মো. হযরত আলীর মো. রুবেল আলীকে (২৯) হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের মধ্যে আটজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদন্ড এবং এক আসামিকে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আসামিদের কাছ থেকে সিনেগারা ট্যাবলেট, ফেক জিনসিং, ফেক নাপা ট্যাবলেটসহ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ ভেজাল ওষুধ জব্দ করা হয়। পরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলে ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park