1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 13, 2026, 6:58 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

গাজীপুর বিএনপির ৩৬ নেতাকর্মীর হাইকোর্টে আগাম জামিন

  • প্রকাশিত : Wednesday, June 5, 2024
  • 283 বার পঠিত

গাজীপুর প্রতিনিধি: নাশকতা মামলায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৩৬ জন বিএনপি নেতাকর্মীকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আট সপ্তাহ পর তাদের গাজীপুর দায়রা ও জেলা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিএনপির নেতাকর্মীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মো. রুহুল কুদ্দস (কাজল)। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট আকতার রসুল মুরাদ, অ্যাডভোকেট মো. মোসাদ্দেক বিল্লাহ, অ্যাডভোকেট আব্দুল্লাহিল ফাহিম ও অ্যডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ।

সম্প্রতি পুলিশের কর্তব্যকাজে বাধা ও নাশকতার অভিযোগে গাজীপুর জেলার শ্রীপুর থানায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park