1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 5, 2026, 3:54 pm
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

রাজশাহীতে ভ্যানচালককে হত্যার দায়ে তিনজনের যাবজ্জীবন

  • প্রকাশিত : রবিবার, জুন ৯, ২০২৪
  • 207 বার পঠিত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের চালক জালাল উদ্দিনকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ জুন) দুপুরে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দিক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- চারঘাটের আস্করপুরের মৃত রুস্তম আলীর ছেলে মিনারুল ইসলাম, মোকছেদ আলীর ছেলে মাসুদ রানা এবং সাদিপুরের জুলহাস ইমরুল কায়েস ওরফে জুয়েল। রায় ঘোষণার সময়ে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) আসাদুজ্জামান মিঠু।

তিনি বলেন, ২০২০ সালের ৯ অক্টোবর সন্ধ্যার পর চারঘাট উপজেলার পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের রাস্তার পাশে ব্যাটারিচালিত ভ্যানের চালক জালাল উদ্দিনকে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জালালের গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার মেরামতপুর গ্রামে। এ হত্যার ঘটনায় নিহত জালালের ছেলে মানিক পরদিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে মামলার তদন্ত শেষে ২০২১ সালের ২৫ এপ্রিল পুলিশ আদালতে তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। এই মামলায় ১৭ জন আদালতে সাক্ষ্য দেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে আজ দুপুরে আদালত এ রায় প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park