1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 10:00 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

ভুল হয়েছে আমি ক্ষমাপ্রার্থী : সোহম

  • প্রকাশিত : রবিবার, জুন ৯, ২০২৪
  • 167 বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতের চণ্ডীপুরের তৃণমূলের বিধায়ক টলিউড অভিনেতা সোহম চক্রবর্তী। শুক্রবার রাতে নিউটাউনের একটি রেস্তোরাঁর মালিককে চড় মেরেছিলেন তিনি। এরপর বিষয়টি নিয়ে রেস্তোরাঁর বাইরে তাদের মাঝে হাতাহাতি হয়েছে। এদিকে মারধরের বিষয়টি নিজে থেকেই স্বীকার করেছেন সোহম।

এ ঘটনায় শনিবার দুপুরে সোহম বলেন, ‘একজন জনপ্রতিনিধি হিসেবে এমন কাজ করা উচিত হয়নি। ভুল হয়েছে আমি ক্ষমাপ্রার্থী। সেদিন রাতে আগে আমার ও আমার প্রযোজনা সংস্থার কর্মীদের উপর আক্রমণ করা হয়েছিল। অকথ্য গালিগালাজ করা হয়, কু-কথা বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও। সেই সময়ে মাথা ঠিক রাখতে পারিনি।’

তিনি জানান, যে ফুটেজ প্রকাশ্যে এনেছেন ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ, তাতে শুধু তার হাতাহাতি দেখানো হয়েছে। কিন্তু আসল ঘটনার সূত্রপাত হয়েছে আধ ঘণ্টা বা ৪৫ মিনিট আগে। সেদিন সন্ধ্যায় তারা শুটিং করতে যাওয়ার সময় থেকেই কিছু সমস্যা তৈরি হয়েছিল। পরে রেস্তোরাঁর মালিক অভদ্র ব্যবহার শুরু করেন। তার এবং তার দেহরক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এমনকি, দেহরক্ষীর গায়ে হাতও তোলা হয় বলে দাবি করেছেন এ অভিনেতা।

রেস্তোরাঁ মালিক আনিসুলকে মারধর করার প্রসঙ্গে সোহম বলেন, ‘সে তো মেরেছিই। কটূক্তি করেছে এবং অভিষেককে নিয়ে গালিগালাজ করেছে সেটা মেনে নেওয়া যায় না। চারটে চড় মেরেছি। ধাক্কা দিয়েছি। অভিনেতারাও মানুষ। আমাদেরও আবেগ আছে। তারই প্রতিফলন হয়েছে। ছোটখাটো বিষয় পুলিশ দেখছে।’

এ অভিনেতা জানিয়েছেন, তারা অনুমতি নিয়েই সেই রেস্তোরাঁয় শুটিং করতে গিয়েছিলেন। কিন্তু পরে নানা রকম আপত্তি তোলেন মালিক। সোহমের প্রযোজনা সংস্থার তরফে দাবি করা হয়েছে, ওই রেস্তোরাঁয় শুটিং করার জন্য নগদ ১০ হাজার টাকা নেওয়া হয়েছিল। কিন্তু তার পরেও ঝামেলা শুরু হয়। এক মহিলা আহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে সংস্থার তরফে।

এদিকে মালিকের দাবি, তিনি শুধুমাত্র হোটেলের গেট থেকে গাড়ি সরিয়ে পার্কিংয়ে রাখতে বলেছিলেন। আর এ কারণেই তার উপর চড়াও হন সোহম ও তার নিরাপত্তারক্ষীরা। বেধড়ক মারধরের পাশাপাশি ওই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন এ মালিক।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park