1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 26, 2026, 3:25 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মনমোহনা গ্রামে জোভান-তটিনী-জোনায়েদের গল্প

  • প্রকাশিত : সোমবার, জুন ১০, ২০২৪
  • 217 বার পঠিত

বিনোদন ডেস্ক : গল্পটা গ্রামের প্রেমের। যে গ্রামটি দেখতে ছবির মতো। নাম মনমোহনা। নামের মতোই এই গ্রামে রয়েছে একজোড়া পাখির মতো তরুণতরুণী। সেই গ্রামেই চাকরির সুবাদে হাজির হয় ঢাকার তরুণ সজীব।

এই হলো মিজানুর রহমান আরিয়ানের ঈদের চমক ‘ভিতরে বাহিরে’ নাটকের সারাংশ। সিএমভি’র ব্যানারে নির্মিত নাটকটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন জোভান, তটিনী ও জোনায়েদ। যথারীতি এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই।

মূলত ত্রিভুজ একটি প্রেম-বিরহের টানাপড়েন মিলবে ‘ভিতরে বাহিরে’র গল্পে।

নাটকটি প্রসঙ্গে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘গ্রামের প্রেক্ষাপটে নির্মিত এটা আমার তৃতীয় নাটক। এবং এই কাজটি আমার কাছে স্পেশাল। আমি শুটিংয়ের আগে পুরো টিমকে বলেছি, এই গল্পটি খুব সুন্দর লোকেশনে ভালোভাবে শুট করতে চাই। পুরো টিম সেভাবে কাজটি করেছে। শিল্পীরাও অনেক পরিশ্রম এবং  মনোযোগ দিয়ে অভিনয় করেছে। এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, কোরবানির ঈদে সিএমভি’র ব্যানারে অন্যতম নির্মাণ হলো ‘ভিতরে বাহিরে’। ঈদের বিশেষ আয়োজনে নাটকটি উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park