1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 8:04 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছি

  • প্রকাশিত : রবিবার, জুলাই ৭, ২০২৪
  • 154 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন ও কোটা নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৭ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পেনশন স্কিম ও কোটা নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্থবিরতা চলছে। সে বিষয়ে কী ভাবছেন- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। সময়মতো সমাধান হয়ে যাবে, আমি বিশ্বাস করি।

তিনি বলেন, তারা যেই ইস্যুতে আন্দোলন করছে সেটা তো সরকারের সিদ্ধান্ত ছিল, আদালত ভিন্ন রায় দিয়েছে। আদালতের ব্যাপারটা আপিল বিভাগে আছে। বিচারাধীন বিষয় নিয়ে তো আমার কথা বলা উচিত নয়। এটা এখন আদালতের এখতিয়ার।

তিনি বলেন, শিক্ষার্থীরা যে বিষয়ে আন্দোলন করছে সে সিদ্ধান্ত সরকারেরই ছিল চলমান। আমরা তো এ সিদ্ধান্ত দেইনি, দিয়েছেন আদালত। তারপরও আমরা আমাদের দেশের ব্যাপার, শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।

শিক্ষকদের সঙ্গে দ্রুততম সময়ে বসবেন কি না- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে। বসাবসিটা কখন হবে সেটা আমি এ মুহূর্তে বলতে পারছি না। তবে সময়মতো সমাধান হবে।

প্রধানমন্ত্রী ভারত সফর থেকে আসার পর বিএনপিসহ বিরোধীরা যখন সমালোচনা করল, তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল- তারা না পড়ে না বুঝে এ কথা বলছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, আমি সে কথাও বলব না। আমি বলব আন্দোলনে ব্যর্থ বিএনপি ও সমমনা দল নিজেরা পারে না, আজকে তারা পরজীবী আন্দোলন করছে। এটাকে তাই বলতে হবে কোটার ওপর ভর করেছে, পেনশনের ওপর করেছে। নিজেরা ব্যর্থ, অন্যদের ওপর ভর করে আজকে শিকার করতে চায়। তারা স্বপ্ন দেখছে তো, দিবাস্বপ্ন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park