1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 24, 2026, 3:06 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিয়েটা দীঘির নয়, প্রিয়ন্তীর!

  • প্রকাশিত : রবিবার, জুলাই ৭, ২০২৪
  • 211 বার পঠিত

বিনোদন ডেস্ক: হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবিকে কেন্দ্র করে আলোচনার সৃষ্টি করেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি।

গত সোমবার (১ জুলাই) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিয়ের কার্ডের ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে দেখা গেছে, তার অনামিকায় আংটি। মেহেদী রাঙানো হাত। আর সেই হাতের নিচে একটি বিয়ের কার্ড!

ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘অপেক্ষা করতে পারছি না আর…! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’

মুহূর্তের মধ্যেই দীঘির সেই ছবি ছড়িয়ে পড়ে ফেসবুকে। ভক্তদের মধ্যেও শুরু হয় নানা আলোচনা। দীঘি কি তাহলে বিয়ে করেছেন? এই প্রশ্ন ছুঁড়ে দেন সকলে। তবে নায়িকাকে তাদের কারো প্রশ্নেরই উত্তর দিতে দেখা যায়নি।

অনামিকা আঙুলে আংটি, দীঘির বিয়ে নিয়ে গুঞ্জন!

চারদিকে যখন দীঘির বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে তখন ফেসবুকে আরও একটি ভিডিও শেয়ার করলেন এই অভিনেত্রী। যেখানে জানা গেল, বাস্তবে বিয়ের পিঁড়িতে বসছেন না দীঘি। তবে পর্দায় এমন কোনো দৃশ্যে দেখা মিলতে পারে তার।

ওটিটি প্লার্টফর্ম চরকির শেয়ার করা এক ভিডিওতে বিয়ের সাজে দেখা মিলেছে এই অভিনেত্রীর। সেই ভিডিও শেয়ার করে দীঘি লিখেছেন, ‘বিয়েটা কিন্তু প্রিয়ন্তীর। আর যারা যারা আমার বিয়ে ভেবে অনেক বেশি এক্সসাইটেড ছিলেন তাদের জন্য অল্প একটু সমবেদনা।’

ভিডিওটিতে দেখা গেছে, বিয়ের পোশাকে দীঘি। যেখানে লেখা, ‘জনাব/জনাবা, অসংখ্য ক্যাজুয়াল/অনলাইন/নন এক্সক্লুসিভ ডেটিং, সিচুয়েশনশিপ, বেঞ্চিং ইত্যাদির পর অবশেষে আমাদের কন্যা প্রিয়ন্তী বিবাহের জন্য রাজি হয়েছে। উক্ত অনুষ্ঠানে আপনি আর আপনার সপরিবার/সবান্ধব ডিজিটাল উপস্থিতি আমাদের একান্ত কাম্য।’

যদিও ওয়েব ফিল্মের নাম প্রকাশ করেননি দীঘি। সেখানে তার সঙ্গে কারা অভিনয় করেছেন সে বিষয়েও কিছু প্রকাশ করেননি। পুরো বিষয়টিই এখনও আড়ালে রাখতে চাইছেন তিনি।

দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‌‘গাঁইয়া’ নামের একটি শর্টফিল্মে। যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন খায়রুল বাশার। পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park