1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 30, 2026, 1:12 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি তৃণমূল আওয়ামী লীগের

  • প্রকাশিত : সোমবার, জুলাই ১৫, ২০২৪
  • 209 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ৭১’র স্বাধীনতা বিরোধী-রাজাকারদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, তাদের সন্তানদের সরকারি চাকরিতে না এবং নাগরিক অধিকার সংকোচনসহ রাজনীতি থেকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তৃণমূল আওয়ামী লীগের নেতারা। একইসঙ্গে কোটা সংস্কার আন্দোলনের নামে নিজেদের রাজাকার দাবি করা স্বাধীনতার নীতি ও আদর্শের পরিপন্থী বলে মনে করেন নেতারা।

গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে কোটাবিরোধী সমাবেশে নিজেদের রাজাকার এবং স্বাধীনতাবিরোধী স্লোগানের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ মিছিল উত্তরসমাবেশে নেতারা এসব কথা বলেন।

প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-ভাপতি ডা. দীলিপ রায় ও হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির ও আক্তার হোসেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু, কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৬৮নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান পলিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় থানা-ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিয়ে কোটাবিরোধীদের বিরুদ্ধে পাল্টা মুক্তিযুদ্ধের স্বপক্ষে স্লোগান দিতে দেখা যায়। পরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন বলেন, ঢাকায় কোনো অপশক্তিকে বিশৃঙ্খলা করতে দেব না। আমরা রাজপথে ছিলাম আছি, রাজপথে থাকব। একইসঙ্গে কোটাবিরোধী আন্দোলনের নামে বিশৃঙ্খলা-নাশকতা রুখে দিতে আমরা মাঠে আছি এবং থাকবো।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির বলেন, আজকে যারা কোটা সংস্কার আন্দোলনের নামে নিজেদের রাজাকারের ধুসর হিসেবে স্লোগান দিয়েছে, আমাদেরও আর বুঝতে বাকী নেই-তারা প্রকৃতপক্ষে রাজাকারের সন্তান এবং তাদের নাতি-পুতি।

কদমতলী থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকাশ কুমার ভৌমিক বলেন, ১৯৪৭ সাল থেকে প্রতিটি আন্দোলনে জামায়াত এদেশের বিরোধিতা করেছে। আজ পর্যন্ত তাদের সেই দেশ বিরোধী ষড়যন্ত্র থেমে নেই। তাই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। একইসঙ্গে রাজাকারদের সন্তানদের সরকারের সকল সুযোগ-সুবিধা থেকে চিরতবে বিদায় জানাতে হবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park