1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 3:50 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বরিশালে ভূমিহীনদের মধ্যে ঘর দলিল হস্তান্তর করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, অক্টোবর ৩, ২০২০
  • 382 বার পঠিত
মুজিব বর্ষ উপলক্ষে বরিশালে ভূমিহীনদের মধ্যে ঘর ও জমির দলিল হস্তান্তর করছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও অতিথিরা ।

মুজিব বর্ষ উপলক্ষে বরিশালে ভূমিহীনদের মধ্যে ৬০টি ঘর ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে। শনিবার দুপুরে বরিশাল সার্কিট হাউজে সদর উপজেলার চড়বাড়িয়া লামছড়ি গুচ্ছগ্রাম প্রকল্পে নবনির্মিত ঘর ও দলিল হস্তান্তর করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। অনুষ্ঠানে ২০ জন সুবর্ন নাগরিকের মধ্যে হুইল চেয়ারও বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী সব সময় সাধারণ মানুষ নিয়ে চিন্তা করেন। প্রতিটি কেবিনেট মিটিংয়ের পর তিনি সাধারন মানুষের খোঁজ খবর নেন। সবাইকে মিলেমিশে কাজ করে সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রীর সকল কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আব্দুর রাজ্জাক, গুচ্ছগ্রাম প্রকল্পের আঞ্চলিক পরিচালক মো. রেজাউল বারী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শহীদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান প্রমুখ।।

প্রসঙ্গত, দুই দশমিক ২০ একর আয়তনের চরবাড়িয়া গুচ্ছগ্রাম প্রকল্পে প্রতিটি ঘর নির্মানে এক লাখ ৭১ হাজার টাকা করে ব্যয় হয়েছে। সেখানে ৬০টি ঘর নির্মাণ করা হয়েছে। তিন দশমিক ৬৭ শতাংশ জমিতে নির্মিত প্রতিটি ঘরে দুটি কক্ষ, একটি বাথরুম, একটি রান্নাঘর এবং ঘরের সামনে সবজী চাষের জন্য খোলা জায়গা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park