1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 30, 2026, 6:03 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

  • প্রকাশিত : শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০২৪
  • 224 বার পঠিত

ডেস্ক: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৫৮ ডেঙ্গু রোগী।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দেশের ডেঙ্গু পরিস্থিতির এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, এ বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৬৮৬ জন। এর মধ্যে মারা গেছেন ৯১ জন।

গত বছরে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ ৩৫ হাজার ৯১৬ জন ও মৃত্যু হয়েছিল ৬৫৭ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের একই সময়ের তুলনায় আক্রান্ত ৯ ভাগের এক ভাগ। মৃত্যু সাত ভাগের এক ভাগ।

তবে, আক্রান্তের অনুপাতে মৃত্যুর হার এ বছর বেশি। গত বছরে ডেঙ্গুতে প্রতি ২০৭ জনে একজনের মৃত্যু হলেও এবার ১৬১ জনে একজনের মৃত্যু হচ্ছে।

গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ১৬৫ জন ও ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৪২ জন। এ ছাড়া চট্টগ্রামে ৬৯ জন, বরিশালে ২৬ জন, খুলনায় ৩৫, ময়মনসিংহে সাত ও রাজশাহী বিভাগে চারজন ভর্তি হয়েছে।

এ নিয়ে দেশের হাসপাতালে চিকিত্সাধীন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক হাজার ৩৭৯ জন। এর মধ্যে ঢাকায় ৭৪৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ডেঙ্গু আক্রান্তদের ৪২.৯৫ শতাংশ ঢাকা মহানগর ও ৫৭.০৫ শতাংশ ঢাকার বাইরের। মৃতদের মধ্যে ৭০ শতাংশ ঢাকা ও ৩০ শতাংশ ঢাকার বাইরে।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৮.৭ শতাংশ নারী ও ৬১.৩ শতাংশ পুরুষ। মৃতদের মধ্যে ৫৪.২ শতাংশ নারী ও ৪৫.৮ শতাংশ পুরুষ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park