1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
  3. wp_admin_a24129@local.host : wp_admin_a24129 :
October 5, 2026, 11:14 pm
সংবাদ শিরোনাম :

পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী তৎপর রয়েছে

  • প্রকাশিত : Saturday, October 5, 2024
  • 247 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার–উজ–জামান দুর্গাপূজা উদযাপনে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা অবলোকনে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেছেন।

শনিবার (৫ অক্টোবর) ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, মন্দির পরিদর্শনের সময় সেনাপ্রধান উপস্থিত মহানগর সর্বজনীন পূজা কমিটি এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি ও অন্যান্য সংশ্লিষ্ট সবার সঙ্গে মতবিনিময় করেন।

সেনাবাহিনী প্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতকল্পে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে সারা দেশব্যাপী জেলায় জেলায় সেনাবাহিনী মোতায়েন থেকে পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিতকল্পে সদা তৎপর রয়েছে।

সেইসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সনাতন ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন।

পাশাপাশি তিনি অন্য সব ধর্মাবলম্বীদের সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনে এগিয়ে আসার আহব্বান জানান।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park