1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 25, 2026, 6:02 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

হঠাৎ জরুরি বৈঠক ডাকলেন নেতানিয়াহু

  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ৭, ২০২৪
  • 227 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: হঠাৎ করে জরুরি বৈঠক ডেকেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার ( অক্টোবর) ইসরায়েলে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের অভূতপূর্ব হামলার এক বছর পূর্তিতে সরকারি অনুষ্ঠানে যোগ দেন নেতানিয়াহু।

এরপর হঠাৎ করেই তিনি একটি নিরাপত্তা বৈঠক ডাকেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বৈঠকটি খুবই জরুরি বলে মনে করা হচ্ছে। কারণ কৌশলগত সম্পর্কমন্ত্রী রন দার্মারের সঙ্গে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েলের বৈঠকটি শেষ মুহূর্তে গিয়ে বাতিল করে দেওয়া হয়। ফরাসি মন্ত্রীর সঙ্গে বৈঠকের বদলে নেতানিয়াহুর বৈঠকে তাকে যুক্ত হতে বলা হয়।

গত মঙ্গলবার দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে ১৮১টি মিসাইল ছোড়ে ইরান। এরপর থেকেই ইরানে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে ইসরায়েল। তবে কবে কোন সময় হামলা চালানো হবে এবং এটির তীব্রতা কেমন হবে সেটি এখনো স্পষ্ট করেনি ইসরায়েল।

ইরানে সম্ভাব্য হামলার সঙ্গে নেতানিয়াহুর জরুরি বৈঠকের কোনো সম্পর্ক আছে কিনা এ ব্যাপারে কোনো তথ্য জানায়নি টাইমস অব ইসরায়েল।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park