1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 3:55 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

বিগত অর্থবছরে ডেসকোর লোকসান ৫০৫ কোটি টাকা

  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০২৪
  • 214 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) লোকসান হয়েছে ৫০৫ কোটি ৭০ লাখ টাকা। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো লোকসান করল ডেসকো।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, গত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১২ টাকা ৭০ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১৩ টাকা ৬১ পয়সা।

তবে অল্প পরিমাণ লোকসান কমার জন্য পরিমিত রাজস্ব বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার ওঠানামাকে কারণ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে ঋণাত্মক রিটেইনড আর্নিংসের কারণ দেখিয়ে অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

ঢাকার পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ডেসকো ২০২৩ অর্থবছরে রেকর্ড ৫৪১ কোটি টাকা লোকসান করেছিল। ২০২২ অর্থবছরের পর সেবারই প্রথমবারের মতো লোকসানে পড়ে কোম্পানিটি।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park