1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 23, 2026, 10:29 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

আফগানিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের

  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ২৭, ২০২৪
  • 225 বার পঠিত

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব১৭ এশিয়ান কাপের চূড়ান্তপর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে আফগানিস্তানকে হারানোর বিকল্প ছিলো না বাংলাদেশের সামনে। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমে সেই পথে ভালো ভাবেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু শুরুতে লিড নিয়েও ম্যাচ হেরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা।

নমপেনে প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ৩-২ গোলের হেরেছে বাংলাদেশ। এই হারে বাছাইপর্ব থেকেই বিদায় হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোপ্লের দেখা পায় বাংলাদেশ। মিঠু চৌধুরীর গোলে লিড নেয় টিটুর শিষ্যরা। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। ২৯তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় আফগানিস্তান। দূরপাল্লার শটে গোল করেন ইয়াসির শাফি।

তবে লিড নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নার থেকে বাংলাদেশকে ২-১ গোলে এগিয়ে নেয় মোর্শেদ আলী।

বিরতি থেকে ফিরে মুদ্রার উল্টো পিঠ দেখে বাংলাদেশ। ৬৪ মিনিটে আফগানিস্তান ২-২ সমতা ফেরায়। বাঁ প্রান্ত দিয়ে নাওয়াদ মাহবুবি দারুণভাবে বল নিয়ে ঢুকে যে কাট ব্যাকটি করে সেটি প্রথমে ফিরিয়েছিল বাংলাদেশের গোলকিপার আলিফ হোসেন। ফিরতি বলে বাংলাদেশের তিন ডিফেন্ডারের মাঝখানে দিয়ে জালে পাঠায় বদলি নামা মোহাম্মদ মিলাদ নূরি।

৭০ মিনিটে  আরাশ আহমাদি গোল করলে ম্যাচে এগিয়ে যায় আফগানিস্তান। এরপর আর গোল শোধ করতে পারেনি বাংলাদেশ।

 

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park