1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
July 14, 2026, 9:07 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

শ্বেতার পছন্দ সুহানাকে

  • প্রকাশিত : শনিবার, নভেম্বর ২, ২০২৪
  • 461 বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউডের তারকা সন্তানদের ওপর প্রচারের আলো থাকে সব সময়। তার ফলে অনেক সময়ই ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখা দুষ্কর হয়ে ওঠে। শাহরুখ খান ও গৌরী খানের জীবনের রাজকন্যা সুহানা খান তার ওয়েব ফিল্ম ‘দ্য আর্চিস’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছেন। ইতোমধ্যেই তার কাজের মাধ্যমে বেশ নাম কুড়িয়েছেন সুহানা।  একই ছবিতে কাজ করেছেন

অমিতাভ বচ্চনের দৌহিত্র অগস্ত্য নন্দা। সেখানেই কি মন দেওয়া-নেওয়া হয়েছিল তাদের? এই প্রশ্ন সবার মনেই। অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের দীপাবলির পার্টিতে হাজির হয়েছিলেন একঝাঁক বলিউড তারকা। সেখানেই এক গাড়িতে হাজির সুহানা-অগস্ত্য। চর্চিত প্রেমিকের ওপর থেকে চোখ সরল না সুহানার। অগস্ত্যকে দু-চোখে আগলে রাখলেন তিনি।

বচ্চন কন্যা শ্বেতা নন্দার একমাত্র পুত্র অগস্ত্য। সূত্রের খবর, জোয়া আখতারের ছবির সেটে একসঙ্গে লম্বা সময় কাটাতেন সুহানা-অগস্ত্য। তখনই বন্ধুত্বে প্রেমের রঙ লাগে। নিজেদের ঘনিষ্ঠতা কখনই আড়াল করার চেষ্টা করেনি তারা। তবে এখনই জনসমক্ষে নিজেদের সম্পর্কে আনতে চান না দুজনে। বয়সে বচ্চনের নাতির চেয়ে মাস কয়েকের বড় সুহানা।

এদিন সুহানা খানকে একটি শিমারি শাড়ি এবং ম্যাচিং ব্লাউজে দেখা মিলল। অগস্ত্য নন্দা একটি চকচকে কালো পোশাকে ঝলমল করলেন। সুহানা এবং অগস্ত্যকে গাড়িতে বসে একে অপরের সঙ্গে হাসতে এবং গল্প করতে দেখা গেছে।

এ প্রেমের গুঞ্জন নিয়ে এখনো কোনো প্রকার মন্তব্য করেননি শাহরুখ-গৌরী কিংবা বচ্চন পরিবার। তবে সূত্রের খবর, বচ্চন কন্যা শ্বেতার নাকি খুব পছন্দ শাহরুখ-গৌরী কন্যাকে। ছেলের বউ হিসেবে ইতিমধ্যেই সুহানাকে মেনে নিয়েছেন বচ্চন-কন্যা।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park