চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক ,বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে একুশ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ইফতার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মনচো ৭১ যৌথভাবে মহান একুশ ও ইফতার পালন করেছে। শনিবার বিকেলে মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শোভাযাত্রা করে টরনটোর ডেনফোরথ এভিনিউ প্রদক্ষিণ শেষে ডেনটোনিয়া পার্কের শহীদ মিনারে সকলে পুষ্পারঘ অর্পণ করেছে। পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এলামনাই এসোসিয়েশন কানাডা ইনকের ডেনফোরথ কার্যালয়ে একুশের শহীদদের সরণ ও আলোচনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দের মধ্যে আজিজুর রহমান প্রিন্স, মোহাম্মদ হাসান আফিফা খান, ডঃ এ এম তোহা, ডঃ মাহতাবউদদিন শাওন, আবদুল হামিদ, শেখ জসিম উদ্দিন আলোচনায় অংশ গ্রহন করেন। অনুষ্ঠান ও মোনাজাত পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কানাডা ইনক এর সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী।