1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 13, 2026, 3:41 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

অন্যায়ভাবে বাদ পড়লে অ্যাক্রিডিটেশন কার্ড পাবেন সাংবাদিকরা: তথ্যমন্ত্রী

  • প্রকাশিত : Monday, March 2, 2026
  • 151 বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: কোনো সাংবাদিক অ্যাক্রিডিটেশন কার্ড থেকে বঞ্চিত হলে তাকে নীতিমালার আওতায় কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

সোমবার (২ মার্চ) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, অ্যাক্রিডিটেশনের পুরো ব্যাপারটা কী, আমরা নীতিমালাটাকে আরও অনেক বেশি প্রয়োগযোগ্য করব এবং অবশ্যই এটা আপনাদের (সাংবাদিক) সঙ্গে কথাবার্তা বলেই করব এবং যদি এরকম কোনো ব্যত্যয় ঘটে থাকে তাহলে সেখানে আমরা সংশোধন আনব।

তিনি আরও বলেন যদি কোথাও দেখা যায় যে অন্যায়ভাবে কেউ বাদ পড়ে গিয়েছে, তাকে আমরা নীতিমালার আওতায় অ্যাক্রিডিটেশন কার্ডের সুবিধা দেওয়ার উদ্যোগ নেব।

সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রবেশে ডাটাবেইজ তৈরি করা হবে বলেও এসময় জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বিএসআরএফের সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাসউদুল হক।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park