1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 21, 2026, 6:16 pm
সংবাদ শিরোনাম :

মার্কিন নির্বাচনে অগ্রিম ভোট দিতে ভোটারদের লম্বা লাইন

  • প্রকাশিত : Wednesday, October 14, 2020
  • 495 বার পঠিত

করোনা ভাইরাসের মহামারীর মধ্যেই আয়োজন করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে দেশটিতে অগ্রিম ভোট দিতে শুরু করেছেন আমেরিকানরা।

মার্কিন সংবাদ সংস্থা সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, অগ্রিম ভোট দিতে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। দীর্ঘ সময় অপেক্ষা করে অগ্রিম ভোট দিচ্ছেন তারা।

দেশটির প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে একদিকে যেমন চলছে অগ্রিম ভোট-গ্রহণ, অন্যদিকে চলছে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন ও রিপাবলিক দলের প্রার্থী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা।

এনবিসি নিউজের খবরে বলা হয়, অঙ্গরাজ্যের ম্যারিয়াটার কোব কাউন্টির প্রধান ভোটকেন্দ্রে এভারলিন রুদারফোর্ড নামের এক ভোটার ৯ ঘণ্টা ৩৯ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ভোট দিতে সক্ষম হন। সারা দিনে তিনি সেখানকার ভোটারদের দীর্ঘ সারির ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করতে থাকেন।

পার্সটুডে বলছে, দেশটিতে অগ্রিম ভোট দেওয়ার সংখ্যা গতবারের তুলনায় অনেক বেশি। আর বিশেষজ্ঞরা বলছে, করোনা মহামারীর কারণে এবার অগ্রিম ভোটে অংশ নিচ্ছেন দেশটির ভোটাররা।

একদিন আগে রয়টার্সের খবরে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আগাম ভোট দিয়েছেন এক কোটির বেশি ভোটার । সোমবার রাত পর্যন্ত ভোট পড়েছে এক কোটি চার লাখ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park