1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 23, 2026, 2:07 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

নয় দিনে ৯ লাখ ৭৭ হাজার টাকা, নূরের গণচাঁদার হিসাব প্রকাশ

  • প্রকাশিত : সোমবার, অক্টোবর ২৬, ২০২০
  • 463 বার পঠিত

অনলাইন ডেস্ক : গণমানুষের অধিকার আদায়ের কথা বলে নতুন রাজনৈতিক দলের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীর কাছে গণচাঁদা চেয়েছিলেন নুর-রাশেদরা। গত ১৬ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর এবং ছাত্র অধিকার পরিষদের দুই নেতা রাশেদ খান ও ফারুক হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গণচাঁদা চেয়ে একটি স্ট্যাটাস ও লিফলেট প্রকাশ করেছিলেন। সে সূত্র ধরেই এবার কত টাকা গণচাঁদা উঠেছে সে হিসাব প্রকাশ করেছেন ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান।

মাত্র নয় দিনে ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পেয়েছে তারা। রবিবার (২৫ অক্টোবর) রাতে ফেসবুক লাইভে এসে হিসাব প্রকাশ করেন রাশেদ খান। এ সময় ফেসবুক লাইভে মোবাইল নাম্বার উল্লেখ করে নতুন করে আবারও গণ অনুদান প্রদানের আহ্বান জানান ছাত্র অধিকার পরিষদের এই নেতা।

হিসাব প্রকাশকালে রাশেদ জানান, ৮টি মোবাইল ব্যাংকিং নাম্বার ও ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে মোট ৯ লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা অনুদান এসেছে। এর মধ্যে ব্যয় হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা। ব্যালেন্স হিসাবে অবশিষ্ট রয়েছে ৮ লাখ ২৮ হাজার টাকা।
রাশেদ বলেন, আমরা গণ মানুষের অধিকার আদায়ে কাজ করছি। এজন্য অতীতেও আমাদের সাহায্য প্রয়োজন ছিল এবং ভবিষ্যতেও প্রয়োজন হবে ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park