1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 7:54 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

সপরিবারে করোনামুক্ত হলেন মেয়র আতিকুল ইসলাম

  • প্রকাশিত : মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২০
  • 638 বার পঠিত

অনলােইন ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম আজ মঙ্গলবার সপরিবারে করোনামুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। মেয়র আতিকুল ইসলাম, তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম এবং কন্যা বুশরা ইসলামের কোভিড-১৯ টেস্টের ফল নেগেটিভ হওয়ায় আজ মঙ্গলবার দুপুর দেড়টায় তারা হাসপাতাল ত্যাগ করেন।

এর আগে, গত ১২ অক্টোবর করোনায় আক্রান্ত হয়ে মেয়র আতিক সপরিবারে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তারা এই হাসপাতালেই চিকিৎসা গ্রহণ করেন। হাসপাতালে অবস্থানকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তারা প্রধানমন্ত্রীর প্রতি অশেষ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের চিকিৎসা সেবা সম্পর্কে মেয়র ও তার পরিবারের সদস্যরা প্রশংসা করেন। তারা হাসপাতালের চিকিৎসক এবং চিকিৎসা সেবার সাথে যুক্ত সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অসুস্থ থাকাকালে নগরবাসীর কাছ থেকে যে দোয়া ও ভালোবাসা পেয়েছেন, এ জন্য মেয়র এবং তার পরিবারের সদস্যরা নগরবাসীর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park