1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 25, 2026, 4:44 am
সংবাদ শিরোনাম :

পাকিস্তানে মেট্রোরেলের যাত্রা শুরু

  • প্রকাশিত : Tuesday, October 27, 2020
  • 464 বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে মেট্রোরেল চালু ।২৬ অক্টোবর থেকে এই মেট্রো যাত্রা শুরু কবে  এর জন্য পাকিস্তান আর এক দাপ এগিয়ে গেলো ।এটি দক্ষিণ এশিয়ায় যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করল বলে দাবি পাকিস্তান  ।চীনের স্টেট রেলওয়ে গ্রুপ প্রকল্পটি বাস্তবায়ন করেছে। ২৭ দশমিক ১ কিলোমিটার এ রেলপথে লাহোরের উত্তর থেকে ও দক্ষিণ অংশে যেতে সময় লাগবে ৪৫ মিনিট। এই পথে স্টেশন রাখা হয়েছে ২৬টি, যার দুটি মাটির নিচে। ‘অরেঞ্জ লাইন’ মেট্রোরেলের একপথের ভাড়া ৪০ রুপি ঠিক করা হয়েছে।

দেশটির সরকার আশা করছে, পূর্ণ সক্ষমতায় মেট্রোরেলটি চালু হলে রোজ দুই লাখ ৪৫ হাজার যাত্রী পরিবহন করা সম্ভব হবে। এই প্রকল্পটি চলাকালে স্থানীয় সাত হাজার মানুষের কাজের সুযোগ হয়েছিল। দুই হাজার মানুষের চাকরির সুযোগ হবে এতে।

বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এবং সিপিইসি পরিকল্পনার আওতায় এটিই পাকিস্তানে প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে বড় প্রকল্প।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park