1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
April 29, 2026, 8:10 am
সংবাদ শিরোনাম :
শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান মাঠটি ভাবেনি তাকে নিয়ে এত কিছু হবে

স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

  • প্রকাশিত : রবিবার, জানুয়ারি ৩, ২০২১
  • 407 বার পঠিত

দীর্ঘ সাড়ে ৩ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা ও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

ভোমরা কাস্টমস সূত্রে জানা গেছে, ভোমরার বিপরীতে ভারতের ঘোজাডাঙা বন্দরে ২৫টি ট্রাকেরও বেশি পেঁয়াজ বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে। প্রতি ট্রাকে ২৫ থেকে ৩০ টন পেঁয়াজ আছে।

ব্যবসায়ীদের সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাকসুদ খান জানান, গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকারের নির্দেশনায় পেঁয়াজ আমদানি বন্ধ হয়েছিল। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর শনিবার বিকেল ৫টা পর্যন্ত বন্দর দিয়ে ৯টি ট্রাকে ২৪২ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ‘দীর্ঘদিন ভোমরা বন্দরে পেঁয়াজের আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ী ও শ্রমিকরা খুবই দুর্দশায় ছিল। ভারত থেকে পুনরায় পেঁয়াজ আমদানি হওয়ায় ভোমরা বন্দরে আবারও কর্মচাঞ্চল্যতা ফিরে এসেছে। ভারতীয় পেঁয়াজের আমদানি শুরু হওয়ায় বাজারে পেঁয়াজের মূল্য কমে আসবে বলে আশা করছি।’

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park