1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 26, 2026, 6:49 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মুখোশ ধারী চোরদের ছুরির আঘাাতে আনসার আহত

  • প্রকাশিত : মঙ্গলবার, জানুয়ারি ৫, ২০২১
  • 414 বার পঠিত

ছুড়ে রূপালী ব্যাংকের একটি শাখায় চুরির চেষ্টা করা হয়েছে। এ সময় মুখোশধারী চোরদের নিক্ষিপ্ত দাহ্য পদার্থে ও ছুরিকাঘাতে দুই আনসার সদস্য আহত হয়েছেন। তাদের নাম হাবিবুর রহমান (২৪) ও মাসুদ রানা (২৭)।

আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনার সময় আহত আনসার সদস্যের পাল্টা ছুরিকাঘাতে পলায়নরত এক চোর আহত হন।

গাবতলী থানার ওসি নুরুজ্জামান রাজুর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও ব্যাংকের সূত্র জানায়, বগুড়া সদর ও গাবতলী উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভাড়া ভবনে রূপালী ব্যাংক লিমিটেডের সাবেকপাড়া শাখা। সোমবার বিকালে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা চলে যাওয়ার পর নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য মাসুদ রানা এবং হাবিবুর রহমান শাখার ভেতরে অবস্থান নেন।

ভোর সাড়ে ৫টার দিকে মুখোশ পরিহিত চোর রড কাটার দিয়ে ছাদের সিঁড়ি ঘরের তালা কেটে ভবনে প্রবেশ করে। এর পর তারা ব্যাংকের প্রবেশ পথের কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢোকে।

চোরের উপস্থিতি টের পেয়ে আনসার সদস্যরা তাদের প্রতিহত করার চেষ্টা করেন। তখন চোররা কাছে থাকা দাহ্য পদার্থ নিক্ষেপ করলে আনসার হাবিবুর রহমান আহত হন। এ সময় অপর আনসার সদস্য মাসুদ রানাকে ছুরিকাঘাত করা হয়। আহত আনসার মাসুদ রানা ছুরি কেড়ে নিয়ে এক চোরকে পাল্টা আঘাত করেন।

আনসারদের চিৎকারে চোররা ছাদের সিঁড়ি ঘর দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আনসার সদস্যদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন।

রূপালী ব্যাংক সাবেকপাড়া শাখার ব্যবস্থাপক মোতাহার হোসেন যুগান্তরকে জানান, চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। চোরদের হামলায় দুই আনসার সদস্য আহত হয়েছেন।

গাবতলী থানার ওসি নুরুজ্জামান রাজু জানান, রূপালী ব্যাংকের সাবেকপাড়া শাখায় চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। চোররা জানত ব্যাংকে সিসি ক্যামেরা আছে। তাই তারা মুখোশ পরে তালা কেটে ব্যাংকে ঢোকে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশ পরিহিত দুজন চোর ব্যাংকে ঢুকেছিল। তাদের নিক্ষিপ্ত দাহ্য পদার্থে ও ছুরিকাঘাতে দুই আনসার সদস্য আহত হয়। এ ছাড়া ছুরিকাহত আনসার সদস্যের পাল্টা ছুরিকাঘাতে এক চোর আহত হয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ফুটেজ দেখে চোরদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। দুপুরে এ খবর পাঠানোর সময় ব্যাংকের পক্ষে এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছিল।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park