1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 6:17 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

চলতি মাসেই শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের আভাস :আবহাওয়া অধিদপ্তর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৪, ২০২১
  • 383 বার পঠিত

চলতি মাসের শেষের দিকে আরও একটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের পাশাপাশি শিলাবৃষ্টি ও বজ্রঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. সামছুদ্দিন আহমেদ স্বাক্ষরিত দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ওই পূর্বাভাসে জানুয়ারি মাসের আবহাওয়ার অবস্থাও বর্ণনা করা হয়েছে।

এতে বলা হয়েছে, জানুয়ারি মাসে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। পশ্চিমা ও পূবালী লঘুচাপের প্রভাব না থাকায় সব বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাঞ্চল পর্যন্ত বিস্তার লাভ করায় ১-৩, ১৩-১৮ জানুয়ারি সময়ে রংপুর ও রাজশাহী বিভাগ এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এবং ২৮-৩১ জানুয়ারি সময়ে কুড়িগ্রাম ও রাজশাহী অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ এবং যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর ও শ্রীমঙ্গল অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যায়। এ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ সেলসিয়াসে নেমে আসে রাজারহাটে। ফেব্রুয়ারি মাসের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশে স্বাভাবিক অপেক্ষা কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে এক-দুটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে দেশের নদ-নদীর অববাহিকা ও অন্যত্র সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকার সম্ভাবনা আছে।

এছাড়া এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক-দুইদিন শিলাবৃষ্টি ও বিজলি চমকানোসহ বজ্রঝড় হতে পারে। ফেব্রুয়ারি মাসে দেশের নদ-নদীর স্বাভাবিক প্রবাহ বজায় থাকতে পারে। কৃষি আবহাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে, দেশের দৈনিক গড় বাষ্পীভবন ২ দশমিক ৭৫ থেকে ৩ দশমিক ৭৫ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল হবে ৫-৬ ঘণ্টা। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park