1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
May 30, 2026, 1:15 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

প্রকাশিত হতে যাচ্ছে হিলারির রাজনৈতিক থ্রিলার উপন্যাস

  • প্রকাশিত : বুধবার, ফেব্রুয়ারি ২৪, ২০২১
  • 372 বার পঠিত

কানাডীয় জনপ্রিয় লেখক লুইস পেনির সঙ্গে যৌথভাবে লেখা হিলারি ক্লিনটনের রাজনৈতিক থ্রিলার উপন্যাস প্রকাশিত হচ্ছে।

উপন্যাসটি আগামী অক্টোবরে বাজারে আসবে। পাবলিশার্স সিমন অ্যান্ড সাস্টার ও সেন্ট মার্টিনস প্রেস এ খবর জানিয়েছে।

তারা আরও বলছে, আগামী ১২ অক্টোবর থেকে বইটি পাওয়া যাবে। বইটির নাম ‘স্টেট অব টেরর’।-খবর এএফপি

এতে একের পর এক সন্ত্রাসী হামলায় বিশ্ব শৃঙ্খলা বিপর্যস্ত হয়ে পড়ার প্রেক্ষাপটে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর প্রশাসনে একজন নতুন পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালনের গল্প তুলে ধরা হয়েছে।

এছাড়া এ উপন্যাসে ২০১৬ সালের মার্কিন নির্বাচন, রুশ-মার্কিন সম্পর্ক, রাজনীতির কুটচাল, নায়ক-ভিলেনসহ সবই থাকবে। হিলারির বর্ণনায় উঠে আসতে পারে ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনসহ সমসাময়িক নানা চরিত্র।

হিলারি বলেছেন, লেখক লুইস পেনির সঙ্গে থ্রিলার লেখার বিষয়টি তার কাছে দারুণ ব্যাপার।

হিলারির স্বামী বিল ক্লিনটন দুই দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। তখন ফার্স্ট লেডি হিসেবে আট বছর হোয়াইট হাউসে কাটান হিলারি। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী হন। এক পর্যায়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন।

মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি দাপটের সঙ্গে কাজ করেন। এছাড়া হিলারি ২০১৬ সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন।

তবে তিনি জনিপ্রয় ভোটে এগিয়ে থেকেও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।

এদিকে থ্রিলারধর্মী উপন্যাসে লুইস ইতিমধ্যে এক জনপ্রিয় নাম। ‘স্টেট অব টেরর’ বইতে তাঁর চিন্তার সঙ্গে হিলারি যুক্ত করবেন বিশ্ব কূটনীতির নানা জটিল বিষয়। নানা উত্তেজনাকর অধ্যায়।

পশ্চিমা বিশ্বে জনপ্রিয় পেনির গুরুত্বপুর্ণ বইগুলোর অন্যতম ইন্সপেক্টর আরমান্দ গ্রামাচ যা ৩১ টি ভাষায় অনূদিত ও বহু পুরস্কারে ভূষিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park