1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 22, 2026, 10:26 am
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

পটুয়াখালীতে জোড়ালাগানো জমজ সন্তানের জন্ম

  • প্রকাশিত : সোমবার, মার্চ ১, ২০২১
  • 420 বার পঠিত

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এই প্রথম জোড়া লাগানো শিশুর জন্ম হয়েছে। বর্তমানে শিশু দুটি সদর হাসপাতালের স্পেশাল  নবজাতক পরিচর্যা কেন্দ্রে (স্কানু) এবং গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে শিশুর মা ।

গত ২৮ ফেব্রুয়ারি রোববার দুপুরের দিকে পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের জন্ম হয়। পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের বাসিন্দা বশির শিকদার ও রেখা দম্পতির প্রথম সন্তান বলে এটি জানা যায়।

শিশু দুটি বর্তমানে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধায়নে রয়েছে। হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মোস্তাফিজুর রহমান বলেন, শিশু দুইটির হাত, পা ও হৃদপিন্ড আলাদা। তবে তাদের প্রস্রাব ও পায়খানার রাস্তা নেই। স্বাভাবিকভাবেই তারা অক্সিজেন গ্রহণ করছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত তাদের পায়খানার রাস্তা বের করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের কোন প্রকার খাবার দেওয়া যাবেনা।

পটুয়াখালীতে শিশু সার্জন না থাকায় তাদের জন্য এখানে কোন বড় ধরনের চিকিৎসা দিতে না পারায় তাদেরকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা দরকার।পটুয়াখালীতে এরকম সঘটনা এটিই প্রথম।

জোড়া শিশুদের স্পেশাল নবজাতক পরিচর্যা কেন্দ্রে (স্কানু) মেডিক্যাল অফিসার ডা. রাণী জানান, সার্বক্ষণিক শিশুদের পর্যবেক্ষণ করা হচ্ছে।

নবজাতোক সন্তানদের বাবা বশির শিকদার বলেন, এটিই আমাদের প্রথম সন্তান, বিয়ের এক বছর পরে এ বাচ্চার জন্ম হলো।অপারেশনের পর জানতে পারলাম, জোড়া লাগানো শিশু। কি আর করবো, ডাক্তার স্যারেরা যা বলবেন, তাই করবো, যতটুকু সম্ভব।

কিছুদিন আগে রেখা অসুস্থ হলে আমরা ডাক্তার দেখাই, ডাক্তার আলট্রাসনোগ্রাফি করে আমাদের কিছু বলেননি। বরিশাল পাঠিয়েছিলো। আমরা বাড়ি ফিরে আসি, কিছুদিন পর রেখা আবার অসুস্থ হয়ে পরে। তারপর সদর হাসপাতালে ভর্তি করি, আজ অপারেশনের মাধ্যমে জোড়া লাগানো শিশুর জন্ম হলো।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park