1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
August 21, 2026, 9:24 pm
সংবাদ শিরোনাম :

ওসির সঙ্গে আসামিদের সেলফি: ওসির বিরুদ্ধে শাস্তির সুপারিশ

  • প্রকাশিত : Wednesday, March 10, 2021
  • 457 বার পঠিত
বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান।

দ্রুত বিচার আইনের মামলাসহ একাধিক মামলার আসামিদের সঙ্গে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমানের সেলফি ও ছবি তোলার ঘটনায় বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে।

৯ মার্চ দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন জাতীয় দৈনিকে এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর পটুয়াখালীর নবাগত পুলিশ সুপার মোহাম্মাদ শহীদুল্লাহ মঙ্গলবার (৯ মার্চ) জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকিত হাসান খানকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে তাকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বুধবার ওই তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদন জমা দেন। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় ওসি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজুর রহমান সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করে বলেন,‘এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করবেন।’

উল্লেখ্য, ৭ মার্চ বাউফল থানা চত্বরে আয়োজিত একটি অনুষ্ঠানে দ্রুত বিচার আইনে দায়ের হওয়া একটি মামলার কয়েকজন আসামির সাথে ওসি মোস্তাফিজুর রহমান সেলফি ও ছবি তোলেন এবং আসামিরা ওই সেলফি ও ছবি নিজেদের ফেসবুক আইডি থেকে পোস্ট করলে তোলপাড় শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park