1. doorbin24bd@gmail.com : admin2020 :
  2. reduanulhoque11@gmail.com : Reduanul Hoque : Reduanul Hoque
June 28, 2026, 8:39 pm
সংবাদ শিরোনাম :
মিস-ইনফরমেশন ও ডিস-ইনফরমেশন মোকাবিলায় ডিসিদের নির্দেশনা শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠন, প্রকৃত সাংবাদিকদের তালিকা করতে ডাটাবেজ হচ্ছে: তথ্যমন্ত্রী এসো হে বৈশাখ, এসো এসো প্রতিটি গণমাধ্যমকে ফ্যাক্ট চেকিং নিশ্চিত করে সংবাদ প্রচার করতে হবে: তথ্যমন্ত্রী সাধুর বাজারে—-মিনার মনসুর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৭তম জন্মদিন আজ দূরবীণ ২৪.কম এর ৭ম জন্মদিন আজ ‘সরকার প্রতিটি নাগরিকের রাজনৈতিক-অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে চায়’ হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে “দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক ২০২৬” পাচ্ছেন রফিকুর রশীদ ও আকিমুন রহমান

মোদির এবারের সফর শুধুই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন: পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত : শনিবার, মার্চ ১৩, ২০২১
  • 396 বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে অমীমাংসিত কোনো ইস্যু নিয়ে আলোচনা হবে না। নরেন্দ্র মোদীর এবারের সফর হবে শুধু বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের।

শুক্রবার (১২ মার্চ) রাজধানীর ইন্টার কন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা জানান।

আব্দুল মোমেন বলেন, নরেন্দ্র মোদির ঢাকা সফরে কোনো আলোচনাই হবে না। বাংলাদেশ-ভারত অমীমাংসিত দ্বিপাক্ষীয় কোনো ইস্যু নিয়ে আলোচনা হবে না। উনি আসছেন, এতেই আমরা খুশি।

তিনি আরও বলেন, করোনাকালে ভারতের প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর বাংলাদেশ। অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশে এসে শুধু ঢাকায় থাকেন। কিন্তু নরেন্দ্র মোদির বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাবেন। ২৬ মার্চ তার ঢাকা আসার কথা রয়েছে। পরদিন তার সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দির, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ এবং কাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের একটি মন্দিরে যাওয়ার কথা রয়েছে।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ মাসের ১৭ থেকে ২৬ মার্চ ১০ দিন জাতীয় পর্যায়ে বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও ভারতের রাষ্ট্রপ্রধান এবং সরকারপ্রধান আসছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
© All rights reserved © 2024 doorbin24.Com
Theme Customized By Shakil IT Park